Banai-এর যাত্রার গল্পHow Banai began
Banai-এর যাত্রা শুরু হয়েছিল একটি নিজের সমস্যা থেকে। অনলাইনে ড্রপশিপিং করতে গিয়ে বুঝেছিলাম, নিজের ব্যবসার জন্য একটি ওয়েবসাইট বানানো ও চালানো কতটা ঝামেলার।
ওয়েবসাইট তৈরিতে খরচ, প্রযুক্তিগত জটিলতা আর ব্যবসার প্রয়োজনমতো কাস্টমাইজ করার সীমাবদ্ধতা আমাকে ভাবিয়েছিল।
আমি নিজে ডেভেলপার, তাই সমাধানটা নিজের হাতেই বানানোর সিদ্ধান্ত নিই — এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বিক্রেতা কোডিং না জেনেও নিজের মতো করে স্টোর সাজাতে পারবেন এবং সব কাজ এক জায়গা থেকেই সামলাতে পারবেন।
সেই ভাবনা থেকেই Banai। নিজের অভিজ্ঞতা থেকে শুরু হওয়া এই উদ্যোগকে আমরা ধাপে ধাপে বাংলাদেশের অনলাইন বিক্রেতাদের জন্য আরও কার্যকর ও সহজ করে তুলছি।
Banai started with a problem of our own. While dropshipping online, our founder found out how painful it is to build and run a website for your own business.
The cost, technical complexity and limited customisation got in the way of what a growing shop actually needs.
As a developer himself, he decided to solve it directly: a platform where a seller can build a store without writing code and handle everything from one place.
That idea became Banai. We keep improving it, step by step, to make online selling easier and more effective for sellers across Bangladesh.